খুলনা অফিস: নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)। রাত ১০টার দিকে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলীও হামলা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলার শিকার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেন্দারচর গ্রামের বটতলা মোড় এলাকায় আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।
হামলায় গুরুতর আহত শাহিন ও সোহেলকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও রেলগেটে শ্রমিক দল নেত্রী নাসিমা বেগমের ওপর বোমা হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোমার আঘাতে গুরুতর আহত নাসিমা বর্ত ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ...
বেনাপোল প্রতিনিধি: সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)- ...
নেত্রকোণা প্রতিনিধিঃ ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির(বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ ...
সব মন্তব্য
No Comments