রাজশাহী অফিস: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। একই সঙ্গে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণ নিয়েও আলোচনা চলছে।
রবিবার (১১ অক্টোবর) রোসাটমের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাশিয়া সফরকালে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।
লিখাচেভ বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রত্যাশা প্রকল্পটি আরও সম্প্রসারণের আগ্রহ তৈরি করেছে। এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার ও জনগণের। রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগামী ২০ নভেম্বর থেকে মাসের শেষ নাগাদ উৎপাদন শুরু হতে পারে বলে তারা আশা করছেন।
চলতি বছরের ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের কাজ শুরু করে রোসাটমের প্রকৌশল বিভাগ। এরপর নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া (Controlled Chain Reaction) শুরু হওয়ায় কেন্দ্রটি চালুর পথে আরও এক ধাপ এগিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
২০১১ সালে স্বাক্ষরিত আন্তঃসরকার চুক্তির ভিত্তিতে রোসাটম পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। কেন্দ্রটিতে ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে ১২০০ মেগাওয়াট যুক্ত হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে।
লিখাচেভ আরও জানান, আগামী বছর রূপপুরের দ্বিতীয় ইউনিটের চালুকরণ কার্যক্রম শুরুর প্রত্যাশা করছে রোসাটম। পাশাপাশি বাংলাদেশ সরকার ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর (SMR) এবং ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মতো রোসাটমের অন্যান্য প্রস্তাবের বিষয়েও আগ্রহ দেখিয়েছে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্প। এটি চালু হলে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস ...
স্টাফ রিপোর্টার: বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা ...
স্টাফ রিপোর্টার: চলতি অর্থবছরে আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার ৬ অক্টোবর প্রকাশিত বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬ বাংলাদেশ ডেভে ...
সব মন্তব্য
No Comments