শাহ কামাল লাঞ্চু হক:
★১৯৭২ সালের ১৭ মার্চ সদ্য স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন। এ দিনেই রাজধানীতে উড়ে এলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মহীয়সী নারী শ্রীমতি ইন্দিরা গান্ধী।
★ ভারতীয় বিমান বাহিনীর একটা বিশেষ বিমান তেঁজগা বিমানবন্দরে অবতরণ করল। বিমানটার নাম " রাজহংস "। বিমানে ভারতীয় জাতীয় পতাকা তেরঙার পাশাপাশি বাংলাদেশে জাতীয় পতাকা আঁকা।
★ শ্রীমতি গান্ধীকে বিমান বন্দরে স্বাগত জানালেন সস্ত্রীক বঙ্গবন্ধু।
★বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে বঙ্গভবনে ( রাষ্ট্রপতি ভবন, তখন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর আবাসস্থল) পৌঁছালেন শ্রীমতি গান্ধী। সফরকালে ৩ দিন সেখানেই অবস্থান করেছিলেন তিনি।
★ওই দিন বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে নৌকার আদলে নির্মিত মঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন শ্রমতি গান্ধী। ভাষণের প্রথম দু'মিনিট তিনি বাংলায় কথা বলেন। পরে দীর্ঘ ভাষণ বাংলায় দেয়ার অপারগতার জন্য ক্ষমা চেয়ে হিন্দিতে বক্তৃতা করেন। বক্তৃতার মাঝে তিনি রবি ঠাকুরের গান থেকে এক লাইন উচ্চারণ করেন - যদি তোর ডাক শুনে কেউ না আসে…
★★ এই সফরের অর্থাৎ১৭ মার্চের আগে ঘটে যাওয়া উল্লেখ যোগ্য ঘটনা -
১) ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধু রাষ্ট্রীয় সফরে কোলকাতা যান। দিল্লী থেকে উড়ে আসেন ইন্দিরা গান্ধী। দ্বিপাক্ষিক বৈঠক নয়, একান্ত বৈঠকে বঙ্গবন্ধু বলেন - কখন সৈন্য সরিয়ে নেবেন। জবাবে ইন্দিরা গান্ধী বলেন - সমঝে, ইয়ে আপকা বার্থ ডে গিফট হোগা। সফর শেষে যৌথ ইশতেহারে বলা হল - ২৫ মার্চ ১৯৭২ এর মধ্যে ভারতীয় সৈন্য বাংলাদেশ ত্যাগ করবে।
অথচ বাস্তবে ১৭ মার্চ ১৯৭২ বঙ্গবন্ধুর জন্মদিন আসার সপ্তাহ খানেক আগেই শেষ ভারতীয় সেনাদল বাংলাদেশ ত্যাগ করে।
★★ এই সফরে ইন্দিরা গান্ধীর গুরুত্বপূর্ণ উক্তি-
১৮ মার্চ ১৯৭২ তাঁর সম্মানে দেয়া নৈশ ভোজে শ্রীমতি গান্ধী বলেন -
" ভারত বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বমূলক পরিবেশকে দূষিত করার জন্য ভিতরের ও বাহিরের বিরুদ্ধ মহল চেষ্টা করিবে।"
মানিক লাল ঘোষ:স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা কেবল একটি জাতীয় লজ্জার অধ্যায় নয়; ব ...
বর্ষার নদী কখনো কেবল পানি বহন করে না; সে বহন করে পলি, পোনা, প্রাণ, স্মৃতি এবং মানুষের জীবিকার দীর্ঘ ইতিহাস। সাম্প্রতিক বছরগুলোতে পদ্মা, যমুনা, মেঘনা ও তাদের শাখা-উপশাখা থেকে বড় আকারের পাঙাশ ধরা পড়ার ...
মো: মামুন হাসান:বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় সমুদ্র আজ এক নতুন সম্ভাবনার নাম। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং উপকূলীয় লাখো মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বঙ্গোপসাগর। প্রায় ৭১০ কিলোমিট ...
এ এইচ এম মাসুম বিল্লাহ:বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দুই বছরের কঠোর অধ্যবসায়ের পরিণতিই নয়, উচ্চশিক্ষার পথে ...
সব মন্তব্য
No Comments