তাসলিমা নাসরিন: পরীমণির বাড়ি থেকে নাকি ১২০টি খালি বোতল জব্দ করেছে পুলিশ। কী করবে এই খালি বোতলগুলো দিয়ে, আমি সেটাই ভাবছি। সেরদরে বিক্রি করবে, নাকি পুরোনো বোতলে নতুন মদ ঢেলে খাবে। বোতলগুলো নাকি স্ক্যান করতে ল্যাবে পাঠানো হয়েছে পরীমণির আঙুলের বা ঠোঁটের বা অন্য কোনও অঙ্গের কোনও দাগ পাওয়া যায় কিনা দেখতে।
বাংলাদেশের মতো চরম সভ্য দেশে ক্রিমিনালের এতই অভাব, দুর্নীতির এতই অভাব, লুটপাট ধর্ষণ আর খুন খারাবির এতই অভাব যে এক অল্প বয়সী শিল্পীকে সবচেয়ে ভয়ংকর ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তার ক্রাইম কী? তার বাড়িতে পার্টি হতো, সে মদ খেত , সে গরিব থেকে ধনী হয়েছে, কিছু লোকের সঙ্গে তার পরিচয় ছিল, কেউ তার প্রেমে পড়েছিল, কেউ তাকে গাড়ি গিফট করেছে (অবশ্য এক দিনের জন্য যে গাড়িটি সে শো রুমে থেকে এনেছিল টেস্ট ড্রাইভিংএর জন্য, টাকা দিতে অক্ষম বলে সেটি শো রুম ফেরত নিয়ে গেছে) ।
ধর ধর মার মার শুরু হয়ে গেছে। অসহায় মেয়েটিকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে দেশের তাবড় তাবড় মহাপুরুষেরা।
ক্রিমিনাল জেলে। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সুজলা সুফলা দেশ, যে দেশের মতো আর একটিও দেশ কোথাও খুঁজে পাবে নাকো কেউ, এখন ক্রাইমহীন চলবে।
*মতামত বিভাগে প্রকাশিত সকল লেখাই লেখকের নিজস্ব ব্যক্তিগত বক্তব্য বা মতামত।
খোন্দকার মাহ্ফুজুল হক: একটি পরিবার যখন দারিদ্র্য, বেকারত্ব, খাদ্যসংকট, অসুস্থতা কিংবা আকস্মিক আয়হানির মুখোমুখি হয়, তখন সংকটটি কেবল একজন ব্যক্তির থাকে না—তার প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। তাই সামা ...
সেলিনা আক্তার:শিশুরা ভবিষ্যৎ জাতির রূপকার। একটি দেশ গড়ে তুলতে শিশুদের সুন্দর মানসিক বিকাশের জন্য গুরুত্ব প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। তাই শিশুর শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য উপযুক্ত পর ...
একটা সময় ছিল, বাংলাদেশের একজন শিক্ষার্থীর স্বপ্নের সঙ্গে বই, শিক্ষা, জ্ঞান, গবেষণা, খেলাধুলা কিংবা কোনো একটি পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার আকাঙ্ক্ষা জড়িয়ে থাকত। এখন সেই স্বপ্নের জায়গায় ধীরে ধীরে ঢুকে প ...
সাইফুল আলম ছদরুল।।রাজনৈতিক মঞ্চের বাগাড়ম্বর, সুশীল সমাজের চটকদার বুদ্ধিবৃত্তিক আলোচনা কিংবা শহরের ঝলমলে রেস্তোরাঁর রঙিন আলোর আড়ালে ঢাকা পড়ে থাকে এক নির্মম সত্য। যে শ্রমিকদের নিরলস পরিশ্রমে নামীদামি ...
সব মন্তব্য
No Comments