পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে। অপর একজন একটি মামলায় দণ্ডিত হয়ে সাজা ও অর্থদণ্ডের আদেশপ্রাপ্ত।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে পঞ্চগড় পুলিশ সুপার মো. আবু সাইমের দিকনির্দেশনায় জেলার পৃথক থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার কাজী মো. জাহিদুল ইসলাম (৪৫), আটোয়ারী উপজেলার ঝলঝলী (উলার চাপ) এলাকার মো. আজহারুল ইসলাম ওরফে অলিয়ার, পঞ্চগড় পৌরসভার খোলাপাড়া এলাকার মো. মোশারফ হোসেন (৩৫) এবং রাজনগর খালপাড় এলাকার মো. ইউসুফ আলী।
পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার ২০২৫ সালের একটি মামলার এজাহারনামীয় ৩৮ নম্বর আসামি কাজী মো. জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৫০৬(২)/১১৪ ধারায় মামলা রয়েছে। পুলিশ জানায়, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা ওলামা লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
অন্যদিকে, আটোয়ারী থানার জিআর-১০৫/২০২০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আজহারুল ইসলাম ওরফে অলিয়ারকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় তিনি এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
এ ছাড়া পঞ্চগড় সদর থানার জিআর-২৯/২০২৪ মামলায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে।
একই অভিযানে এনজিআর-৯১/২৪(এ) মামলার আসামি মো. ইউসুফ আলীকেও গ্রেপ্তার করে পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও এজাহারভুক্ত আসামি হিসেবে সংশ্লিষ্টতা থাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার চার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আনিছ আহমেদ (শেরপুর ) প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারের সাথে জড়িত থাক ...
অনিক রায়, ফরিদপুর অফিসঃ ফরিদপুর শহরের কোতোয়ালি থানার পাশে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, থানা সংলগ্ন পৌর মার্কেটের টিনের ছাদে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে পুলিশ ঘটনা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাষ্টার আব্দুস সালাম (৬৩) এবং ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠন ...
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সদ্য সমাপ্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পাওয়া অর্থসহায়তা ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্ ...
সব মন্তব্য
No Comments