বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ : 28 Nov 2026
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও  ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাষ্টার আব্দুস সালাম (৬৩) এবং ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাতাব উদ্দিনকে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর)  দিবাগত গভীর রাতে বানারীপাড়া থানা পুলিশ উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার (২৮ নভেম্বর) সকালে থানায়  সন্ত্রাস বিরোধী আইনে পূর্বে দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার সকালে  সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে। 

সম্পর্কিত খবর

;