স্টাফ রিপোর্টার: নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি ভেঙে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, প্রতিবছর প্রতিবাদ ও নানা কর্মসূচি হলেও নারীর প্রতি সহিংসতা কমছে না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ পরিস্থিতির পরিবর্তন হবে না।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধ হোক, অপরাধীর দায়মুক্তি নয়—নিশ্চিত হোক ন্যায়বিচার।’ জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সবুজের অভিযানের নাট্যদল সচেতনতামূলক নাটক পরিবেশন করে। টিম তরঙ্গের সদস্যরা আত্মরক্ষার কৌশল প্রদর্শন করেন। বরিশালের আগৈলঝাড়ার নারীরা লোকজ বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া রৌদ্রযাত্রা সংগীতদলের শিল্পীরা জাগরণী সংগীত পরিবেশন করেন।
বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রেকিং দ্য সাইলেন্সের নির্বাহী পরিচালক রোকসানা সুলতানা। তিনি বলেন, পরিবার, কর্মক্ষেত্র ও পথে নারীর প্রতি সহিংসতা ঘটছে। প্রতিবছর এসব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হলেও কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে। অপরাধীরা শাস্তি পেলেই সমাজে সচেতনতা বাড়বে। কোনোভাবেই তাদের দায়মুক্তি দেওয়া যাবে না।
সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি শারমিন সুলতানা লাবণ্য বলেন, নারীর প্রতি সহিংসতার পাশাপাশি সহিংসতাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার প্রবণতাও বড় সমস্যা। ঘরে-বাইরে নারীরা নিরাপদ নন। একজন নারীকে কর্মক্ষেত্র ও পরিবারে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয়। এ পরিস্থিতির পরিবর্তনে ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে।
অনুষ্ঠানে আটটি সংগঠনের পক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সবুজের অভিযানের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম। তিনি নয় দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ধর্ষণ ও যৌন নির্যাতনসহ সব ধরনের সহিংসতা প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়ন ও বাস্তবায়ন, প্রচলিত আইনের সংস্কার এবং ভুক্তভোগীর শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিপূরণ নিশ্চিত করা।
এ ছাড়া অনলাইন যৌন হয়রানি, সাইবার বুলিং, সম্মতি ছাড়া ব্যক্তিগত ছবি-ভিডিও প্রকাশ এবং এআই দিয়ে তৈরি যৌন নিপীড়নমূলক কনটেন্টের বিরুদ্ধে আইন প্রণয়ন, দ্রুত বিচার, অপরাধী ও তাদের আশ্রয়দাতাদের শাস্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মের জবাবদিহি এবং অনলাইন সহিংসতার শিকার নারীদের জন্য নিরাপদ অভিযোগ ও প্রতিকারব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ শনিবার সারাদিনে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়া ...
স্টাফ রিপোর্টার: জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে রাজধানীর বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ‘শি স্পিকস’ জাতীয় সমন্বিত পলিসি ক্যাফে। সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন ...
খুলনা অফিস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ শনিবার ...
সব মন্তব্য
No Comments