খুলনা অফিস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ শনিবার বিকেল থেকে অধিকাংশ পরিবহনের মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় আজ শনিবার বিকেল থেকে মাওয়া রুটে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, খুলনা ও আশপাশের জেলা থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল শনিবার বিকেল ৪টা থেকে স্থগিত করা হয়েছে। বর্তমানে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্য জেলা থেকে এ রুটে কোনো বাস চলাচল করছে না।
খুলনা ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাঁদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ এ রুটে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি।
খুলনা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. কাদের জানান, শনিবার সকাল থেকে তাঁরা এ রুটে বাস চালিয়েছেন। তবে পরিস্থিতি বিবেচনা করে বাস চলাচল অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান সন্ধ্যা পৌনে ৭টার দিকে জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে। তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল অব্যাহত থাকবে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামীকাল রোববার সকাল থেকে খুলনা থেকে যশোর ও আরিচা হয়ে ঢাকায় বাস চলাচল করবে। গোপালগঞ্জে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার পাশাপাশি বাগেরহাটের মোল্লাহাটে মহাসড়কে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এর পরই গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন পরিবহন মালিকেরা।
জানা গেছে, ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ ও মশালমিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা। এর আগে গত ১৯ অক্টোবর লকডাউনের কারণে এ রুটে বাস চলাচল বন্ধ ছিল। এ ছাড়া গত ১৮ নভেম্বর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পরও বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ শনিবার সারাদিনে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়া ...
স্টাফ রিপোর্টার: জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে রাজধানীর বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ‘শি স্পিকস’ জাতীয় সমন্বিত পলিসি ক্যাফে। সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন ...
স্টাফ রিপোর্টার: নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি ভেঙে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, প্রতিবছর প্রতিবাদ ...
সব মন্তব্য
No Comments