স্টাফ রিপোর্টার: জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে রাজধানীর বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ‘শি স্পিকস’ জাতীয় সমন্বিত পলিসি ক্যাফে। সিদ্ধান্ত গ্রহণ ও স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে প্রস্তাবিত নীতি সুপারিশ যাচাই ও অগ্রাধিকার ঠিক করা ছিল এই গোলটেবিলের উদ্দেশ্য।
SheSpeaks: Empowering Voices, Shaping Policy জাগো ফাউন্ডেশন ট্রাস্টের একটি উদ্যোগ, যার মূল লক্ষ্য নির্বাচন, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের মতামত ও অগ্রাধিকারকে নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা। এ উদ্যোগের আওতায় ৩০০টি নির্বাচনী এলাকা থেকে ৫,৭১৯ জন নারীর মতামত সংগ্রহের পাশাপাশি দেশের আটটি বিভাগে পলিসি ক্যাফে আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা, মতামত ও গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নারীর অধিকার, নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারে প্রমাণভিত্তিক নীতিগত সুপারিশ প্রণয়ন ও জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জরিপের উত্তর, বিভাগীয় পলিসি ক্যাফের আলোচনা এবং স্বাধীন নীতি বিশ্লেষণের ভিত্তিতে আটটি সুপারিশ প্রস্তাব করা হয়েছে। সুপারিশগুলো হলো রাজনৈতিক দলের কমিটিতে নারীর অংশগ্রহণ, নিরাপদ অভিযোগ ব্যবস্থা, নারীর জন্য নিরাপদ নির্বাচন, ক্ষতিকর সামাজিক ধারণা বদল, অনলাইন হয়রানি মোকাবিলা, অর্থবহ প্রতিনিধিত্ব, নারীর অর্থনৈতিক সুযোগ এবং আইনের প্রয়োগ ও দ্রুত বিচার।
আলোচনায় বক্তারা আইন ও নীতির পাশাপাশি সামাজিক মনোভাব, অভিযোগ ব্যবস্থা ও অনলাইন নিরাপত্তার ওপর জোর দেন।
প্রকল্প পরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, ‘নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে শুধু আইন ও নীতি নয়, সমাজের ক্ষতিকর ধারণাগুলোরও পরিবর্তন প্রয়োজন। নারীর নেতৃত্বকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
উন্নয়নকর্মী রাজভী হাসান বলেন, ‘নারীর জন্য নিরাপদ ও সহজ অভিযোগ ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা জরুরি। একজন নারী যেন হয়রানি বা অন্যায়ের শিকার হলে ভয় ছাড়াই অভিযোগ করতে পারেন এবং প্রয়োজনীয় সহায়তা পান, সেটিই আমাদের নিশ্চিত করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সোশ্যাল সায়েন্স রিসার্চার সংযুক্তা দাস বলেন, ‘অনলাইন হয়রানি নারীদের অংশগ্রহণের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ ও সহজ অভিযোগের ব্যবস্থা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।’
এই উদ্যোগের গবেষণা সহযোগী বাংলাদেশ সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স (বিসিআইপিএ)।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, গোলটেবিলের আলোচনা প্রকল্পের চূড়ান্ত নীতি বিশ্লেষণ প্রতিবেদনে যুক্ত হবে এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগে ব্যবহার করা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ শনিবার সারাদিনে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়া ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন ...
খুলনা অফিস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ শনিবার ...
স্টাফ রিপোর্টার: নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি ভেঙে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, প্রতিবছর প্রতিবাদ ...
সব মন্তব্য
No Comments