স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় জননিরাপত্তার স্বার্থে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছদ্মবেশী রিকশাচালকদের চিহ্নিত করতে বিভিন্ন রিকশা গ্যারেজে অভিযান পরিচালনা করেছে এসআরবি-২। অভিযানে রিকশা গ্যারেজ মালিকদের প্রত্যেক রিকশাচালকের এনআইডি সংগ্রহ করে এসআরবি-২ অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, রাজধানীতে রিকশাচালকের ছদ্মবেশে এক শ্রেণির অপরাধী বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। দেশের বিভিন্ন স্থানে অপরাধ সংঘটনের পর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও রিকশা গ্যারেজে আত্মগোপন করছে, যা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে।
প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২৮ নভেম্বর এসআরবি-২ এর একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রিকশা গ্যারেজগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে রিকশাচালকদের পরিচয় যাচাই এবং ‘ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিডিএমএস) এ তথ্য অনুসন্ধানের লক্ষ্যে রায়েরবাজার এলাকার ৫টি রিকশা গ্যারেজে কর্মরত প্রায় ৩০০ জন রিকশাচালককে নজরদারির আওতায় নিয়ে আসে এসআরবি-২। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রিকশাচালকদের পিসিপিআর যাচাইয়ের জন্য প্রতিটি রিকশা গ্যারেজের মালিককে তাদের অধীনস্থ সব রিকশাচালকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংগ্রহ করে দ্রুত এসআরবি-২ কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।
এসআরবি-২ জানিয়েছে, এই অভিযানের উদ্দেশ্য রিকশাচালকদের হয়রানি করা নয়, বরং ছদ্মবেশী অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
এনআইডি দিয়ে রিকশাচালকদের পিসিপিআর যাচাই-বাছাই শেষে কেউ অপরাধী হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে এসআরবি-২ এর এ ধরনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে পাঁচ বছর ধরে এক শিশুকে একাধিকবার যৌন নিপীড়নের দায়ে মুহাম্মদ ইসলাম নামে ৫৫ বছর বয়সী এক বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি দেশটির কেন্ট কাউন্টির চ্যাথা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার ওই শপিং মলের পূরবী জুয়েলার্স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আরও পাঁচটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি ...
স্টাফ রিপোর্টার: হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশা ...
সব মন্তব্য
No Comments