স্টাফ রিপোর্টার: রাজধানীর আরও পাঁচটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর হাতিরপুল এলাকায় ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এদিন রাতে রাজধানীর আরও কয়েকটি স্থানেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। খিলগাঁও থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আশপাশের কোনো বাসার ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে শাহবাগের আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপর রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশের ধারণা, মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে এই দুটি ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
একই রাতে বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, কে বা কারা উড়াল সেতু থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। মিরপুরের কালশী মোড়েও মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনা কারা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। এছাড়া একই সন্ধ্যায় বারিধারার জে-ব্লক এলাকায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
স্টাফ রিপোর্টার: হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) গ ...
স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১১৩ প্লাটুন বিজি ...
ফরিদপুর অফিস: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৮ হাজার ২৬ জনকে আসামি করা হয়েছে। একই সঙ্গে ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি করা ...
সব মন্তব্য
No Comments