সিলেট অফিস: সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিলেটসহ দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে। ওই ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি নির্ধারিত থাকবে, যাতে বছরজুড়ে খেলাধুলা মাঠে থাকে এবং এর মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলা যায়।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ। নিজের স্মৃতিচারণ করে আমিনুল হক জানান, ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল, ফলে সিলেটের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে এবং একসময় তার সঙ্গে খেলা গোলকিপার নাচনের কথাও তিনি স্মরণ করেন।
বর্তমান সরকারের ৯ মাস পূর্তির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ৫ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে না, বরং পদকের জন্য লড়াই করবে। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়ে আমিনুল হক বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। গ্যালারির দর্শক ও খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সুন্দর শুরু ও সফল সমাপ্তি কামনা করেন আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: মাত্র ৫৩ বলে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেটের রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মঙ্গলবার (২৪ নভেম্বর) কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টু ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছেন না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কয়েক দিন ধরে তিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বলে নানা আলোচনা ও গুঞ্জন চলল ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে ৩ নম্বর ওয়ার্ড ফুটবল দলকে টাইব্রেকারে পরাজিত করে চ্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকার ক্রিকেট পাড়ায় এখন একটাই নাম ঘুরছে — সাইফুল ইসলাম। একজন কোচ। পুলিশ ক্রিকেট দলের কোচ। সাধারণ বীমা স্পোর্টিং ক্লাবের কোচ। আর নিজের একাডেমির মালিক। গত কয়েক মাস ধরে তার বিরু ...
সব মন্তব্য
No Comments