রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড-সংলগ্ন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি ব্যাংক কার্যালয়ের সামনে এসে কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোলবোমা কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করেন। বিস্ফোরণের পর আশপাশের লোকজন বেরিয়ে আসার আগেই তারা মোটরসাইকেলে করে পালিয়ে যান।
উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি মো. আজাদ বলেন, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের উত্তর দিক থেকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের সিঁড়িতে পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায়। স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. সেলিমও একই তথ্য জানিয়েছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। উপজেলার গ্রামীণ ব্যাংকের অন্য শাখা ও কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ মাছের ঘেরের পানি থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর)) দিবাগত রাত ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের মুলাদীতে খোরশেদ হাওলাদার (২৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চি ...
সাতক্ষীরা প্রতিনিধি: ‘খেলা হবে ঐক্যের শক্তিতে, গ্রামের মাঠে—খেলাধুলা সুস্থ সমাজের প্রতীক এবং মাদককে না বলি, শরীরচর্চার মাধ্যমে খেলাধুলাকে হ্যাঁ বলি’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ও ...
নেত্রকোণা প্রতিনিধি: জাল কাগজপত্র তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে নেত্রকোনার পূর্বধলায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টে ...
সব মন্তব্য
No Comments