আনিছ আহমেদ (শেরপুর ) প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাংটিয়া মোড় এলাকায় ফরেস্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা এলাকার মৃত শাহজাহানের ছেলে মশিউর রহমান বাবু (৩৯) এবং একই এলাকার মফিজুল ইসলামের ছেলে মোঃ শিবলু (৩৪)।
ঝিনাইগাতী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে রাংটিয়া মোড় ফরেস্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃতদের হেফাজতে থাকা ৪টি শক্ত কাগজের কার্টুন তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় 'ক্যাডিলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড' কোম্পানির তৈরি ১ হাজার ৯২০টি 'স্কিনশাইন ক্রিম' টিউব উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত প্রতিটি কার্টুনে ২৪টি করে মোট ৯৬টি প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০টি করে ক্রিমের টিউব ছিল। প্রতিটি ক্রিমের অবৈধ বাজারমূল্য ৩০০ টাকা হিসেবে জব্দকৃত মালামালের মোট মূল্য আনুমানিক ৫ লাখ ৭৬ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আজ ২৮ নভেম্বর শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে। অপর একজন একটি মামলায় দণ্ডিত হয়ে সাজ ...
অনিক রায়, ফরিদপুর অফিসঃ ফরিদপুর শহরের কোতোয়ালি থানার পাশে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, থানা সংলগ্ন পৌর মার্কেটের টিনের ছাদে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে পুলিশ ঘটনা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাষ্টার আব্দুস সালাম (৬৩) এবং ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠন ...
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সদ্য সমাপ্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পাওয়া অর্থসহায়তা ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্ ...
সব মন্তব্য
No Comments