অনিক রায়, ফরিদপুর অফিসঃ ফরিদপুর শহরের কোতোয়ালি থানার পাশে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, থানা সংলগ্ন পৌর মার্কেটের টিনের ছাদে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনো আলামত উদ্ধার করতে পারেনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। সেটি থানা সংলগ্ন তিনতলা ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয় বলে তারা দাবি করেন। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পাশের চা দোকানের মালিক লিটন সাহা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকান থেকে বের হয়ে পৌর মার্কেটের থানার মোড়ের পাশে ‘মা ইলেকট্রনিক’ দোকানের কাছাকাছি টিনের ছাদ থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।
এদিকে, ঘটনার সময় মহাকালীর মোড় এলাকায় থাকা ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজও বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে যান। তার ধারণা, সড়কের অপর পাশে গৌড় গোপাল আঙিনা ট্রাস্টের মালিকানাধীন সাততলা ভবনের কোনো অংশ থেকে বস্তুটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। তবে সেখানে ককটেলের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের শব্দ বেশ বিকট ছিল উল্লেখ করে তিনি জানান, বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে। অপর একজন একটি মামলায় দণ্ডিত হয়ে সাজ ...
আনিছ আহমেদ (শেরপুর ) প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারের সাথে জড়িত থাক ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাষ্টার আব্দুস সালাম (৬৩) এবং ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠন ...
ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও মানুষের জীবন-জীবিকা উন্নয়নে সদ্য সমাপ্ত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পাওয়া অর্থসহায়তা ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্ ...
সব মন্তব্য
No Comments