খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

প্রকাশ : 28 Mar 2026
খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

সিলেট অফিস: থিয়েটার একটি প্রাচীন শিল্প তবে এটা আধুনিক জীবনের সকল সমস্য-সংকটকে ধারণ করতে সক্ষম। থিয়েটারের ভাষা আন্তর্জাতিক। এটা জাতি-ধর্ম , মানচিত্র ও সময়-নিরপেক্ষভাবে দর্শকের হৃদয়কে ছুঁয়ে যেতে পারে। তাই আধুনিককালেও থিয়েটারের প্রয়োজন ও গ্রহণযোগ্যতা অপরিসীম। 

আজ ২৭ মার্চ ২০২৬ খ্রি. বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আয়োজিত ‘থিয়েটার আড্ডা’য়  উপস্থিত বক্তারা একথা বলেন।

থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক সুকান্ত গোপ এর পরিচালনায় অনুষ্ঠিত এই থিয়েটার আড্ডা, গান ও আলোচনা সভার শুরুতে মফিদুল হক  বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত বাণী পাঠ করেন থিয়েটারের যুগ্ম সম্পাদক মো: মুক্তাদির হোসেন এবং উইলিয়াম ডেফু যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত আন্তর্জাতিক বাণী পাঠ করেন সভাপতি তোফাজ্জল সোহেল। এরপর সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি সিদ্দিকী হারুন, সহ সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু ,যুগ্ম সম্পাদক মুক্তাদির হোসেন , অর্থ সম্পাদক মো.আব্দুল হামিদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক ,ইন্জিনিয়ার আশরাফুল আলম সুহেল ,নাট্যকর্মী তাওহীদ বিন আজাদ ,রেদোয়ান, আরিফ ,শুভ ,হাসান মাহমুদ প্রমুখ। সভা শেষে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে  আত্মত্যাগকারী বীরদের  আত্মার শান্তি কামনা করা হয়।

সম্পর্কিত খবর

;