পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে এই প্রথম , ভিক্ষুক, অসহায়, দরিদ্র মুসাফির ও পথচারীদের মুখে ভালো মানের খাবার তুলে দিতে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার ৫২ জন মানুষের সম্মিলিত উদ্যোগে পঞ্চগড় জেলা শহরে চালু করা হয়েছে মানবিক উদ্যোগ,মেহমানখানা। এখন থেকে প্রতি শুক্রবার দুপুরে বিনা মূল্যে খাবার পাবেন অসহায় ও দুস্থ মানুষ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের পৌর সুপার মার্কেটে এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘মেহমানখানা’ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এ সময় উদ্যোক্তারা জানান, প্রাথমিকভাবে ৫২ জনের অংশগ্রহণে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারী বছরে একদিন করে কর্মসূচির দায়িত্ব পালন করবেন। এভাবে বছরের ৫২ সপ্তাহই ধারাবাহিকভাবে চলবে মেহমানখানার কার্যক্রম। ভবিষ্যতে আরও বিত্তবান ও মানবিক মানুষ যুক্ত হলে এই উদ্যোগের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র্য কল্যাণ সংস্থার মাধ্যমে পরিচালিত হবে ‘মেহমানখানা’। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এমন উদ্যোগ অন্যদেরও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলে আশা করছেন আয়োজকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান, আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক ও হারুন অর রশিদসহ কর্মসূচির অন্যান্য উদ্যোক্তা।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন সপ্তাহ এগিয়ে আসছে অমর একুশে বইমেলা। ফেব্রুয়ারির পরিবর্তে আগামী বছর ২০২৭ সালের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি। মাসব্যাপী এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।রোববার (১৮ অক্টোবর) বা ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল: বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সংরক্ষণ, প্রসার এবং এ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা-২০২৬। মৃ ...
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
সব মন্তব্য
No Comments