সারাদেশে ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশ : 19 Nov 2026
সারাদেশে ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার: সারাদেশে গত ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ১৯ নভেম্বর পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই ১২ দিনে এসব নাশকতার ঘটনা ঘটেছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে সারাদেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই হিসাবের মধ্যে পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে বলে পুলিশের দেওয়া তথ্য থেকে জানা গেছে।

এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে কতটি মামলা হয়েছে, তা পুলিশের দেওয়া তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়নি। অর্থাৎ ৩৮টি মামলা সব ঘটনাকে কভার করে কি না, সে বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পৃথক কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

ধারাবাহিক এসব নাশকতার ঘটনায় জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর কামারুম মুনিরা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, দ্রুততম সময়ে রেসপন্স করা ইত্যাদি কার্যক্রম নেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

সম্পর্কিত খবর

;