১০ হাজার হত্যার প্রমাণ মিলল
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বিচার আদালত বৃহস্পতিবার ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে দেওয়া এক ঐতিহাসিক রায়ে বলেছে, মিয়ানমার ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। ১৫ বিচারপতির বেঞ্চে ৯-৬ ভোটে এই সিদ্ধান্ত হয়েছে। আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি হেগের গ্রেট হল অব জাস্টিসে রায় পড়ে শোনান। আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী বলে ঘোষণা করা হলো।
রায়ে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে প্রায় ১০ হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই অভিযানে নির্বিচারে হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা, পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের বাড়িঘরে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। আদালত বলেছে, ব্যাপক নৃশংসতার প্রমাণ থেকে একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হলো, মিয়ানমারের বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় নিয়ে কাজ করেছিল। এই অভিযানের কারণে ৭ লাখ ৩০ হাজারের বেশি মানুষ প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আদালতের হিসাবে অভিযানের আগে উত্তর রাখাইনে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করত।
রায়ে ২০১৭ সালের অভিযানের আগের ঘটনাপ্রবাহ ও রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়নের বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। আদালত মিয়ানমারের এই যুক্তি প্রত্যাখ্যান করেছে যে ২০১৭ সালের অভিযান ছিল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান। আদালত বলেছে, সামরিক অভিযানের মাত্রা ও প্রকৃতি ওই যুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে আদালত সিদ্ধান্ত দিয়েছে।
মামলাটি করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার সমর্থনে এই মামলা দায়ের করে। এটি ছিল বিশ্বে প্রথম কোনো দেশের পক্ষ থেকে অন্য একটি দেশের বিরুদ্ধে সরাসরি গণহত্যার অভিযোগে করা মামলা, যেখানে বাদী দেশটি সরাসরি ক্ষতিগ্রস্ত ছিল না। মামলায় ১১টি রাষ্ট্র হস্তক্ষেপকারী হিসেবে যুক্ত হয়। ২০২০ সালে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের রক্ষায় অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার চূড়ান্ত রায় দেওয়া হলো।
রায়ে ক্ষতিপূরণ ও প্রতিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যার সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত করতে, ভুক্তভোগী ও তাদের পরিবারকে যেখানে সম্ভব ও উপযুক্ত সেখানে ক্ষতিপূরণ দিতে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজেদের বসতভিটায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন ও পুনর্মিলন সহজ করতে বলেছে। আদালত আরও বলেছে, ক্ষতিপূরণের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবে এই রায় কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো বাহিনী নেই। ফলে বাস্তবায়ন অনেকটাই মিয়ানমারের সদিচ্ছা, জাতিসংঘ ও আন্তর্জাতিক চাপের ওপর নির্ভর করবে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।
এই রায় বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ২০১৭ সালের পর থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের শিবিরগুলোতে আশ্রয় নিয়ে আছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের দাবি জানিয়ে আসছে। রায়ের পর রোহিঙ্গা নেতারা ও মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ন্যায়বিচার হিসেবে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে তারা দ্রুত ক্ষতিপূরণ, প্রত্যাবর্তনের বাস্তব ব্যবস্থা ও আন্তর্জাতিক তদারকির দাবি জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ৩৩তম নেতাদের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৮ ও ১৯ নভেম্বর শেনজেন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন সেন্টারে ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন ...
রফিকুল ইসলাম সুজন: তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ এখন শেষ পর্যায়ের দর কষাকষিতে প্রবেশ করেছে। ৯ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা শুক্রবার, ২ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। বিধ্বস্ত বিমানটি আন্তোনভ এএন-১২ মডেলের। মঙ্গলবার ( ...
সব মন্তব্য
No Comments