ফরিদপুর অফিস: গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে থানার ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও থানা চত্বরে থাকা যানবাহন পুড়ে গেছে। পুলিশের সরকারি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করে রাখা গাড়িসহ ক্ষতিগ্রস্ত যানবাহনের সংখ্যা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য এসেছে। কোনো কোনো প্রতিবেদনে অন্তত ১০টি যানবাহন পোড়ানোর কথা বলা হয়েছে, আবার কোনো প্রতিবেদনে থানা এলাকায় দাঁড়িয়ে থাকা অন্তত ২০টি গাড়িতে আগুন দেওয়া এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের কথা বলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না। আজ সকালেও হামলার সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে জানতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার কল দিলেও তারা সাড়া দেননি বলে জানা গেছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ৩ মিনিটে মুকসুদপুর থানায় সহিংসতার জেরে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। তবে তাৎক্ষণিকভাবে পুলিশি নিরাপত্তা না পাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হতে পারেননি। পরে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর দুপুর ১টা ৫৫ মিনিটে মুকসুদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রওনা হয় এবং দুপুর ২টায় ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ চলছে।
এ ঘটনা বিচ্ছিন্ন নয়। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে আজ গোপালগঞ্জে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করে রাখা হয়েছে। আজ ভোর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
একই দিন কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে বাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এইচ খানের শহরের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়েও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এতে থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। সেসময়ও থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাজশাহী থেকে ছেড়ে আসা গোবরাগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচলের রুটও সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬০টি মামলা দায়ের করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) রাজধান ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামের এক নারী পোশাক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থা ...
ফরিদপুর অফিস: গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না ...
সব মন্তব্য
No Comments