স্টাফ রিপোর্টার্র: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা বৈঠক করেন তারা।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি। এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যে জানা গেছে, বৈঠকে শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরাতে যুক্তরাজ্যের নেতৃত্বমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। এছাড়া যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস) কীভাবে বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্যকরণে সহায়তা করতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
একই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চান। জবাবে ব্রিটিশ হাইকমিশনার জানান, যুক্তরাজ্য বাংলাদেশের প্রার্থিতাকে যথাযথ বিবেচনা করবে এবং বাংলাদেশের যোগ্যতার বিষয়টি লন্ডনে পৌঁছে দেবে। বৈঠক শেষে সাংবাদিকদের সারাহ কুক বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে এবং দেশের এই নতুন অধ্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুধু যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কূটনীতিকরাই নন, দফায় দফায় আরও কূটনীতিকরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। একই দিন সকালে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইনও আলাদাভাবে ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
কূটনৈতিক সূত্র বলছে, রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেওয়ার কথা রয়েছে। ওই রায়কে ঘিরেও এই বৈঠকগুলো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ...
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে রাজধ ...
স্টাফ রিপাের্টার: ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিশ্চিতে বুধবার ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ সামান্য উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে বর্তমানে একই এলাকা ...
সব মন্তব্য
No Comments