স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর হবে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ২ হাজার ৫২২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৪১৭ টাকা। প্রতি গ্রাম হিসাবে এই দাম যথাক্রমে ১৮ হাজার ১৭৮ টাকা, ১৭ হাজার ৩৬৩ টাকা, ১৪ হাজার ৮১৫ টাকা ও ১২ হাজার ২১০ টাকা।
রৌপ্যের ক্ষেত্রে প্রতি ভরি ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রৌপ্যের দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ২১ ক্যারেটের দাম ৩ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের দাম ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রাম হিসাবে এই দাম যথাক্রমে ২৯০ টাকা, ২৭৫ টাকা, ২৩৫ টাকা ও ১৮০ টাকা।
বাজুস জানিয়েছে, উল্লিখিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম সারা দেশে কার্যকর থাকবে।
স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪টি নতুন প্রকল্প এবং দুটি সংশোধিত প্ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্র ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অর্জিত কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি) কর্মীরা। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির নয় সদস্যের এ ...
স্টাফ রিপোর্টার: শ্রম আইন মেনে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা না হলে ১৫ নভেম্বর, রোববার থেকে কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। শনিবার (১ ...
সব মন্তব্য
No Comments