ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে অর্জিত কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি) কর্মীরা। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির নয় সদস্যের একটি দল সম্প্রতি জাম্বিয়ার রাজধানী লুসাকায় পৌঁছেছেন। সেখানে বিএটি জাম্বিয়ার নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় সহকর্মীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করবেন তারা।
এর আগে পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে বিএটি বাংলাদেশের কারখানার কর্মীরা একই ধরনের দায়িত্ব পালন করেছেন। এসব দেশে তারা প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি বিএটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীদের সঙ্গে নিজেদের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই অংশগ্রহণ বাংলাদেশের কর্মীদের অর্জিত কারিগরি সক্ষমতা এবং স্থানীয়ভাবে গড়ে ওঠা দক্ষতা বিশ্বব্যাপী কাজে লাগানোর সম্ভাবনাকে তুলে ধরে।
নয় সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিএটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এক্সিকিউটিভ ওহিদুর রহমান। দলের অন্য সদস্যরা হলেন সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং বিভাগের মো. আবুল মনসুর মোজিদ, এসএম নাজমুল আলম বক্সা, ইব্রাহিম খলিল, কে এইচ রুবেল, মহিনউদ্দিন ও শুভ ঘোষ। এছাড়া প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমজাদ হোসেন ও মো. হাসানউদ্দিন রয়েছেন দলটিতে।
বিএটি বাংলাদেশের অপারেশনস ডিরেক্টর শাবাব আলী বলেন, 'আন্তর্জাতিক পর্যায়ে আমাদের টেকনিশিয়ানদের কারিগরি দক্ষতার ওপর এই আস্থা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদের এই যাত্রা বিএটি বাংলাদেশের কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও নির্ভরযোগ্যতারই প্রতিফলন। বিশ্বমানের দক্ষতা ও সক্ষমতা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আত্মবিশ্বাসী যে জাম্বিয়ায় এই দলটি মূল্যবান অবদান রাখবে।“
স্টাফ রিপোর্টার: শ্রম আইন মেনে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা না হলে ১৫ নভেম্বর, রোববার থেকে কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। শনিবার (১ ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নেওয়া সিদ্ধান ...
স্টাফ রিপোর্টার: কমের চেয়েও কম- ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী লেনদেনের সুযোগ তৈরি করলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়। এই ক্যাম্পেইনের আওতায় ...
সব মন্তব্য
No Comments