স্টাফ রিপোর্টার: জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলা ভাষায় রচিত ‘জলবায়ু নেগোসিয়েশন’ বইয়ের আন্তর্জাতিক মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বইটি যৌথভাবে লিখেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান মীর মোহাম্মদ আলী এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কো-অর্ডিনেটর মেহেদী হাসান বাপ্পী।
আন্তর্জাতিক জলবায়ু আলোচনা, কূটনীতি ও অর্থায়নের জটিল বিষয়গুলো বাংলাভাষী পাঠকদের কাছে সহজভাবে তুলে ধরার উদ্দেশ্যে বইটি লেখা হয়েছে। এতে জলবায়ু অভিযোজন, প্রশমন, ক্ষয়ক্ষতি এবং বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অবস্থান, স্বার্থ ও ন্যায্য দাবির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ও ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স সেলের (আইসিএফসি) প্রধান এ কে এম সোহেল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সফিউল্লাহ এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের হেড অব প্রোগ্রাম (ওয়াটার, ফুড অ্যান্ড ক্লাইমেট) মোহাম্মদ মাহমুদুল হাসান।
এ ছাড়া অনুষ্ঠানে গেইনের হেড অব পলিসি ড. মোহাম্মদ মনিরুল হাসান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন) মির্জা শওকত আলী, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড পিপলস ডিভিশনের লিড টেকনিক্যাল স্পেশালিস্ট জাহান-জেব চৌধুরী এবং অস্ট্রেলিয়ার মোনাশ বিজনেস স্কুলের অর্থনীতির অধ্যাপক ড. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও অংশ নেন।
লেখক মীর মোহাম্মদ আলী বলেন, আন্তর্জাতিক জলবায়ু নেগোসিয়েশন প্রক্রিয়া, জলবায়ু কূটনীতি ও অর্থায়ন সম্পর্কে বাংলাভাষী মানুষের জ্ঞান সমৃদ্ধ করাই বইটির মূল উদ্দেশ্য। শিক্ষার্থী, গবেষক, নীতিনির্ধারক, তরুণ জলবায়ুকর্মী এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় আগ্রহীদের জন্য বইটি সহায়ক হবে বলে আশা করছেন তারা।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলোচনার কেন্দ্র ...
ডেস্ক রিপোর্ট: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পা ...
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
সব মন্তব্য
No Comments