অপটোজেনেটিক্সে যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগেল। সোমবার, ৫ অক্টোবর সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এই তিনজনের নাম ঘোষণা করেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, তাদেরকে "লাইট-গেটেড আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সংক্রান্ত আবিষ্কারের জন্য" এই পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল অ্যাসেম্বলির বিবৃতিতে বলা হয়েছে, তাদের আবিষ্কার স্নায়ুবিজ্ঞানকে নতুন যুগে নিয়ে যাওয়ার ভিত্তি হিসেবে কাজ করবে।
নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এই তিন বিজ্ঞানীর গবেষণার কেন্দ্রে রয়েছে চ্যানেলরোডপসিন নামের একটি বিশেষ প্রোটিন। পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগেল এককোষী শৈবালে এই অসাধারণ প্রোটিনটি আবিষ্কার করেন। পরবর্তীতে কার্ল ডেইসেরোথ সেটিকে মানব মস্তিষ্কের স্নায়ুকোষের জন্য আলোক-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তরে অবদান রাখেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, চ্যানেলরোডপসিন আবিষ্কার এবং অপটোজেনেটিক্স প্রযুক্তির উন্নয়ন এমন একটি বৈপ্লবিক কৌশল যা আলো ব্যবহার করে জীবন্ত নিউরনকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, তাদের এই গবেষণা বিজ্ঞানীদের বুঝতে সহায়তা করেছে যে কীভাবে আলোকে কাজে লাগিয়ে কোষের, বিশেষ করে স্নায়ুকোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। অপটোজেনেটিক্স এমন একটি পদ্ধতি যা দেখানো সম্ভব করে যে কীভাবে স্নায়ুকোষ স্মৃতি, অনুভূতি এবং আচরণকে রূপ দেয়। এর ফলে মস্তিষ্ক নিয়ে গবেষণার পাশাপাশি স্নায়বিক ও অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
আন্তর্জাতিক মিডিয়া র্যাপলারের প্রতিবেদন অনুযায়ী, এবারের পুরস্কারটি স্টকহোমে ঘোষণা করা হয়। নির্বাচিত বিজ্ঞানীরা হলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্ল ডেইসেরোথ (৫৪), হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার হেগেম্যান (৭১) এবং উর্জবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জর্জ ন্যাগেল (৭৩)।
তিন বিজ্ঞানী যৌথভাবে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) পুরস্কার ভাগ করে নেবেন। এই অর্থ সমানভাবে বণ্টন করা হবে বলে জানিয়েছে নোবেল কমিটি।
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
সব মন্তব্য
No Comments