স্টাফ রিপোর্টার: প্রায় তিন সপ্তাহ এগিয়ে আসছে অমর একুশে বইমেলা। ফেব্রুয়ারির পরিবর্তে আগামী বছর ২০২৭ সালের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি। মাসব্যাপী এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলা এগিয়ে আনার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে কী কারণে মেলা এগিয়ে আনা হচ্ছে, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই বইমেলার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় প্রশাসক ও তাদের প্রতিনিধিদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।
চলতি বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বইমেলা পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হলেও নির্বাচনের কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়। এবার তার উল্টো চিত্র, তিন সপ্তাহ আগেই শুরু হচ্ছে প্রাণের বইমেলা।
মেলা শুরুর সময় এগিয়ে আনার বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে লেখা আছে, প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। সেই অনুযায়ী আমরা মেলার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা বলেছি।
মহাসিন মিঞা লিটন, বরিশাল: বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সংরক্ষণ, প্রসার এবং এ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা-২০২৬। মৃ ...
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পাঠক ও বইপ্রেমীদে ...
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
সব মন্তব্য
No Comments