ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সদ্য সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের তৃতীয় জানাজা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গ্রামের মানুষ তাকে এক নজর দেখতে ভীড় করে।
তারুয়া গ্রামে বসবাসরত তার চাচাতো ভাই মোসাদ্দেক আহমেদ বলেন, ৫৩ বছর আগে গ্রামে প্রতিষ্ঠিত বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের বেতনের ৫০ ভাগ বহন করতেন স্থপতি মোবাশ্বের হোসেন। প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় করে তিনি স্কুলের সামনের একটি ডোবা ভরাট করে মেয়েদেরকে খেলার মাঠ করে দিয়েছেন।
গ্রামবাসীরা জানান, দেশ বরেণ্য এই স্থপতি নীরবে-নিভৃতে গ্রামের মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন। ১৯৬৯ সালে তার পূর্ব পুরুষেরা গ্রামে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছেন। স্থপতি মোবাশ্বের হোসেন তার নিজ গ্রামে নিজের জায়গায় এবং নিজস্ব অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্য কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন পরিষদ ভবন, গ্রামীণ ব্যাংক, বাজার ও খেলার মাঠ করেছেন।
পরিবারের সূত্র জানায়, জানাযা শেষে তাঁর মরদেহ ঢাকার উদ্দেশ্যে নেয়া হয়েছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^ বিদ্যালয়ে তার মরেদহ দান করা হবে।
উলেøখ্য, গত রবিবার দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোবাশ্বের হোসেন মারা যান। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments