বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

প্রকাশ : 31 Oct 2026
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।


শনিবার বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।


ফল প্রকাশের সময় তিনি বলেন, এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।


শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পাস করেছে ২৫ হাজার ৯৭০ জন।


এই বোর্ডের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।


গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৭৪ জন। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ কমেছে ৭২৪ জন।


সম্পর্কিত খবর

;