পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহলের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
নিয়মিত অভিযান অব্যাহত থাকার পাশাপাশি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং প্রচারণাও চালানো হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে বিশেষ ড্রোন।
এ ছাড়া দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত যাতায়াত ও টহল কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হচ্ছে অল-টেরেইন ভেহিকল (এটিভি)। সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে সীমান্তবর্তী মানুষকে সতর্ক ও সচেতন করা হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মেহেন্দীগঞ্জে টাকা চেয়ে না পেয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফ ...
ময়মনসিংহ অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. ফাহিম রহমান খান পাঠানের নেত্রকোনার বাসায় আগুন দিয়েছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্ব ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহাবুব আলম এবং সেক ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ...
সব মন্তব্য
No Comments