স্টাফ রিপোর্টার: দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন থেকেই নতুন দাম সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ক) স্বর্ণের ভ্যাটসহ বিক্রয় মূল্য ১৭ হাজার ৩৫ টাকা। প্রতি ভরি হিসেবে যা দাঁড়ায় ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা। প্রতি গ্রাম ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ক) স্বর্ণের দাম ১৬ হাজার ২৯০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা। প্রতি গ্রাম ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ক) স্বর্ণের দাম ১৩ হাজার ৯৬৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৮৮৮ টাকা। আর প্রতি গ্রাম সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১১ হাজার ৪০৭ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা।
স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও নির্ধারণ করে দিয়েছে বাজুস। প্রতি গ্রাম ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ক) রৌপ্যের ভ্যাটসহ বিক্রয় মূল্য ২৮০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৩ হাজার ২৬৬ টাকা। প্রতি গ্রাম ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ক) রৌপ্যের দাম ২৫০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা। প্রতি গ্রাম ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ক) রৌপ্যের দাম ২১৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা। আর প্রতি গ্রাম সনাতন পদ্ধতির রৌপ্যের দাম ১৬৩ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ হাজার ৯০১ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যলংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে নিজ প্রতিষ্ঠানের দরপত্রের ক্ষেত্রে ৭ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ ব্যয় দিতে হবে। এছাড়া পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট ধরা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে বর্ণিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে সই করেছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
ফরিদপুর অফিস: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার কারণে ৯ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবার সেখানকার বেশির ভাগ গ্রাহকের মোবাইল ব্যাংকিং সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার রাত থ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ১ লাখ ৯৭ হাজার ...
স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল ...
সব মন্তব্য
No Comments