আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিশাল এলাকাজুড়ে আঘাত হানা শক্তিশালী ঝড়ে পণ্ড হয়ে গেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের থ্যাঙ্কসগিভিং ডে উৎসব। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল (১১২ কিলোমিটার) বেগে বয়ে যাওয়া দমকা বাতাসে গাছ ও বিদ্যুতের লাইন উপড়ে পড়ে। এর ফলে সন্ধ্যা নাগাদ ৯ লাখ ৬১ হাজারের বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এর মধ্যে পেনসিলভানিয়ায় ২ লাখ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে ১ লাখ ৮০ হাজারের বেশি, মেরিল্যান্ডে ১ লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লাখ ৩২ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন বলে জানিয়েছে বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএস।
ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলেও বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। ফ্লাইট তথ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মোট ৪৪০টি ফ্লাইট বাতিল হয় এবং ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়। অন্যান্য সংবাদমাধ্যমের আপডেটে বাতিলের সংখ্যা ৪৫১ পর্যন্ত উঠেছে বলে জানানো হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলো। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস) জানিয়েছে, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ডেলাওয়্যার, নিউ জার্সি, নিউইয়র্ক এবং উপকূলীয় নিউ ইংল্যান্ডের বিভিন্ন অংশে ঘণ্টায় ৫০ থেকে ৭০ মাইল বেগে দমকা বাতাস বয়ে গেছে। নিউইয়র্ক সিটির লা গার্ডিয়া বিমানবন্দরে বৃহস্পতিবার বিকেলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৬ মাইল (৯০ কিলোমিটার) পর্যন্ত পৌঁছায়।
ঝড়ের সবচেয়ে বড় ধাক্কা লাগে নিউইয়র্কের ঐতিহ্যবাহী মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডে। ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাসের কারণে ১০০তম এই প্যারেড প্রথমবারের মতো আবহাওয়ার কারণে স্থগিত করা হয়। প্যারেডটি এখন শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে বলে জানিয়েছে আয়োজকরা। এর আগে ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে প্যারেড বন্ধ থাকলেও আবহাওয়ার জন্য কখনো স্থগিত হয়নি। এছাড়া ফিলাডেলফিয়ায় দেশের সবচেয়ে প্রাচীন বলে দাবি করা থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডও বাতিল করা হয়।
প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ‘থ্যাংকসগিভিং ডে’ উৎসব উদযাপন করা হয়। বছরের শেষ শস্য কাটাকে উপলক্ষ করে ১৬২১ সাল থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয় এই উৎসবের উদযাপন, পরে তা দেশটির অন্যান্য অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ১৮৬৩ সালে আব্রাহাম লিংকন ‘থ্যাংকসগিভিং ডে’-কে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন। এনডব্লিউএস জানিয়েছে, শক্তিশালী উপকূলীয় ঝড়ের সঙ্গে রাজকীয় জোয়ার (কিং টাইড) মিলে পূর্ব উপকূলের নিচু এলাকায় উপকূলীয় বন্যা সৃষ্টি করেছে। সংস্থাটি আরও জানায়, ক্ষতিকর দমকা বাতাস ও ভারী বৃষ্টিপাতসহ এই ঝড় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলবে এবং রাত থেকে শুক্রবারের মধ্যে এলাকা ছেড়ে যাবে।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জাজান শহরের একটি তেল শোধনাগারে আকাশপথে ছোড়া ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে এক বিদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির জ ...
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। মিশরের স্বাস্থ্য মন্ত্রণ ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা ও কথিত অন্যায্ ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রিয়াদের আকাশচুম্বী ওই ভবনে হামলার ঘটনা ঘটে বলে দ ...
সব মন্তব্য
No Comments