ময়মনসিংহ অফিস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. ফাহিম রহমান খান পাঠানের নেত্রকোনার বাসায় আগুন দিয়েছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির বারান্দার একটি কক্ষের কিছু জিনিস পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।
ফাহিম রহমান এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আজ বৃহস্পতিবার ভোরে ফাহিমের বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসেন। সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় ফাহিম ঢাকায় ছিলেন।
মো. ফাহিম রহমান খান বলেন, যখন বাসার বারান্দায় আগুন দেওয়া হয় তখন বাসায় মা, ছোট ভাই নেত্রকোনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিউর রহমান খান পাঠান ও ভাতিজাসহ কয়েকজন ছিলেন। পোড়া গন্ধ পেয়ে নাফিউর ঘরের দরজা খুলে বারান্দায় আগুন দেখতে পায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠান।
ফাহিম রহমান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক পদে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে দ্বিতীয় হন। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।
বাসায় আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন ফাহিম রহমান খান পাঠান। এ বিষয়ে নিজের ফেসবুক আইডিতেও একটি পোস্ট দিয়েছেন তিনি।
ফাহিম বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরেরাই ঘটিয়েছে। আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহাবুব আলম এবং সেক ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রেমের টানে সুদূর ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালের গৌরনদীতে ছুটে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ।এরপর পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে।মাত্র ১০ দিনের ব্যবধানে পৃথক দুটি আংশিক কমিটি ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ...
সব মন্তব্য
No Comments