স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে।
২৫ নভেম্বর সকাল ৮টা থেকে ২৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। ফলে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০২ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ১ হাজার ১০৯ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন।
১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন রোগী।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩৬৩ জনে। ২৪ নভেম্ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা এবং এসব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ...
ডেস্ক রিপোর্ট: হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫১ জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে কোনো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায ...
সব মন্তব্য
No Comments