বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন

প্রকাশ : 26 Nov 2026
বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহাবুব আলম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা মোমিনুল ইসলাম।


নতুন এ সাংগঠনিক সেশনে ১২ সদস্যবিশিষ্ট মজলিসে শুরা ও আট সদস্যের কর্মপরিষদ গঠন করা হয়েছে।


নবগঠিত মজলিসে শুরার ১২ সদস্য হলেন—মাওলানা মোমিনুল ইসলাম, মাওলানা মোখলেছুর রহমান, কিসমত আলী, মাওলানা মাসুম, হাফেজ মাওলানা রবিউল ইসলাম, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আবু তালেব, মাওলানা আবু মোতালেব, মাওলানা ইব্রাহীম, লাইসুর রহমান, অধ্যাপক আইয়ুব আলী ও আব্দুল বাতেন।


অন্যদিকে, আট সদস্যবিশিষ্ট কর্মপরিষদে সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন মাওলানা মোমিনুল ইসলাম। তারবিয়াত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোখলেছুর রহমান, বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী এবং শ্রমিক বিভাগের সভাপতি হয়েছেন মাওলানা এরশাদুল ইসলাম।


কর্মপরিষদের অন্যান্য সদস্য হলেন—কিসমত আলী, মাওলানা আবু মোতালেব, মাওলানা সানাউল্লাহ ও লাইসুর রহমান।


নবগঠিত এ কমিটির মাধ্যমে আগামী দুই বছর বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


সম্পর্কিত খবর

;