পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফেডারেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ ছাগল বিতরণ করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শিকারপুর বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঝলই শালশিরী ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান কোবাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ আসাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু তাহের, উপজেলা বিএনপির সমন্বয়ক মো. সাজ্জাদার রহমান জুয়েল, ঝলই শালশিরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী এবং জেলা ফেডারেশনের প্রধান সমন্বয়ক দবিরুল ইসলাম।
অনুষ্ঠানে ইউনিয়নের ১৩টি হতদরিদ্র পরিবারের প্রত্যেককে দুটি করে মোট ২৬টি মা ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এসব ছাগল পালনের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি ছাগল পালন থেকে আয় করে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ও জীবনযাত্রার মান পরিবর্তনে এ উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রেমের টানে সুদূর ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালের গৌরনদীতে ছুটে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ।এরপর পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে।মাত্র ১০ দিনের ব্যবধানে পৃথক দুটি আংশিক কমিটি ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝোলগাঁও সীমান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় হোমিও চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তা ও অসীম সাহসিকতায় পারভেজ (৩৫) নামের এক চোর হাতেনাতে আটক হয়েছে। ফলে ওই বাসা চুরির ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ...
সব মন্তব্য
No Comments