রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় হোমিও চিকিৎসকের স্ত্রীর বুদ্ধিমত্তা ও অসীম সাহসিকতায় পারভেজ (৩৫) নামের এক চোর হাতেনাতে আটক হয়েছে। ফলে ওই বাসা চুরির ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর পৌনে ১ টার দিকে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে হোমিও চিকিৎসক মৃত্যুঞ্জয় কর্মকারের বাসার তৃতীয় তলার দরজার তালা ভেঙ্গে পারভেজ নামের এক চোর ভিতরে প্রবেশ করে। দ্বিতীয় তলায় বসবাসরত ওই চিকিৎসকের স্ত্রী সবিতা কর্মকার তৃতীয় তলায় কিছু ভাঙার শব্দ ও কারও উপস্থিতির টের পান।
তিনি তাৎক্ষনিক তৃতীয় তলায় গিয়ে তালাবদ্ধ ফ্ল্যাটের তালা ভাঙ্গা ও দরজা খোলা দেখতে পান এবং ভিতরে কারও উপস্থিতি টের পান। ফলে তিনি বাহির থেকে দরজা আটকে দেন। এসময় তিনি বিষয়টি স্বজন ও প্রতিবেশীদের জানালে বাসায় স্থানীয় লোকজন জড়ো হন। খবর পেয়ে বানারীপাড়া থানার উপ -পরিদর্শক মোঃ ইসাহাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। এসময় ওই বাসার তৃতীয় তলায় খাটের নিচে লুকিয়ে থাকা চোর পারভেজকে আটক করে থানায় নিয়ে যান। আটকের সময় চোর নিজের নাম পারভেজ পিতার নাম মাসুম মীর, বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ বলে জানায়। বাসার ওয়াড্রপ, স্টীল ও কাঠের আলমিরা ভাঙ্গলেও সে ধরা পড়ায় চুরি করতে ব্যর্থ হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, হোমিও ডাক্তারের বাসায় চোর আটকের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যপারে বাড়ির মালিক হোমিও ডাক্তার মৃত্যুঞ্জয় কর্মকার বাদী হয়ে চুরি চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বানারীপাড়া পৌর শহরে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা: সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।নিজের, দুই ভাই ও পরিবারের সদস্ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী: নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের র ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আ ...
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে হিরোইন সেবনের দায়ে বিপ্লব মিয়া (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments