স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন, সরকার তা নিয়ন্ত্রণ করবে না। তবে সাংবাদিকতা পেশায় আসতে হলে সুনির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে আসা উচিত। সেই দূরদর্শী চিন্তা থেকেই সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন।
আজ রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রায় সময় রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিযোগ করেন যে, এখন একটি মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যান। এই বিষয়ে আমাদের সবার খেয়াল রাখা উচিত। কেউ সাংবাদিক হতে চাইলে আমাদের আহ্বান থাকবে— নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করেই যেন এই পেশায় আসেন। তিনি বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের কীভাবে আরো ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। পিআইবিকে আরো শক্তিশালী করতে এবং সাংবাদিকতার বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ কর্মসূচি বাড়াতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, এর মাধ্যমেই বোঝা যায় তিনি কতটা দূরদর্শী ছিলেন। দেশের উন্নয়নে তাঁর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিকে আমাদের আরো শক্তভাবে গড়ে তুলতে হবে। পিআইবির সনদ দেশে এবং বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে। তিনি প্রশিক্ষণার্থীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি ভবিষ্যতে অন্যদের প্রশিক্ষণ দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবিলায় নাগরিকদের সচেতন হতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনেও উঠে এসেছে, অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রে ওই দেশটি বিশ্বে শীর্ষে রয়েছে। মিথ্যাচার দিয়ে সাময়িক বিভ্রান্তি তৈরি করা গেলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়।
পিআইবি মহাপরিচালক অপতথ্য প্রতিরোধে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে সম্পাদিত ও যুক্তিনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল হাসান, রুম্পা ফারজানা ও মোঃ ইব্রাহিম প্রমুখ। পরে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ১০ মাসে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কমপক্ষে ২ হাজার ৬৬৫ জন নারী ও কন্যাশিশু ...
স্টাফ রিপোর্টার: পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের ঘোষণার পরও আজ ঢাকার তিন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস ...
স্টাফ রিপোর্টার: হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭ এর অনুচ্ছেদ ৫ (৬) এ সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।প্রাথমিক নিবন্ধ ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় টানা পাঁচদিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ...
সব মন্তব্য
No Comments