ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন। তিনি বলেন, ভ্রমণ নথি নিয়ে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।
রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে স্পষ্ট করে বলেন, এখানে দুটি বিষয় রয়েছে। একটি হলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ, যা ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া ও বিদ্যমান নিয়ম অনুযায়ী বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় তাঁর দেশে ফিরে যেতে চাইছেন, যা প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার ভারতকে অনুরোধ জানিয়েছে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীও সরকারিভাবে তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে তাঁর মুখপাত্র জানিয়েছেন। দিল্লি থেকে দেশে ফেরার জন্য তিনি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। এর আগে গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি এবং ৯ নভেম্বর দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন জানানোর খবরও প্রকাশ হয়েছিল।
এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তাঁকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ফিরতে হবে। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করা হবে বলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন। বুধবারের ব্রিফিংয়ে সাংবাদিকরা জানতে চান, হাসিনার সহকারীরা বলছেন বাংলাদেশকে বিমান পাঠিয়ে তাঁকে ফেরত নিয়ে যেতে হবে, আবার বাংলাদেশ সরকারের কেউ কেউ বলেছেন তাঁকে হাতকড়া পরিয়ে নেওয়া হবে। জবাবে জয়সওয়াল বলেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সে দেশের বর্তমান সরকারের বিষয়, এখানে ভারতের কিছু করার নেই। এরপরই তিনি প্রত্যর্পণ ও স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তনের পার্থক্য ব্যাখ্যা করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সংলাপে ৫৫টি রাজনৈতিক দলকে আম ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ তার কার্যক্রমের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছে ৫৫টি রাজনৈতিক দলকে।মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির সিন ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফির ...
সব মন্তব্য
No Comments