কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। একই সাথে উপজেলার বিভিন্ন গ্রামের ঘরে ঘরে ঠান্ডা জনিত সর্দি, কাশি ও ডায়রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার রাত ১২ টা থেকে বুধবার দুপুর ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৬ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদের মধ্যে আধিকাংশই শিশু ও বৃদ্ধ। এছাড়া বর্হির বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে আরও অনেকে। হঠাৎ ডায়রিয়ার সহ ঠান্ডা জনিত রোগ বৃদ্ধি পাওয়ায় ৫০ শয্যা হাসপাতালের ডাক্তার ও নার্সদের রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, বেড়ে গেছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। বুধবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার টিয়াখালী ইউনিয়নের খলিল (৫৯), লোন্দা গ্রামে আলিফ(২৫), নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের জিহাদ(১৫), মজিদপুর গ্রামের ইউসুফ (১৮), চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে মাহিন (১৩), পায়রা বন্দর এলাকার সাথী বেগম (২০) ও ডাব্লুগঞ্জ ইউনিয়নের আচওয়াত (১২মাস) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া পহেলা জানুয়ারী থেকে গত চার দিনে ৩০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে।
এ ব্যাপার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার সাংবাদিকদের জানান, ডায়রিয়ার প্রাদুর্ভাব সব সময়ই থাকে। এছাড়া ঠান্ডা জনিত সর্দি, কাশি রোগীর সংখ্যাও বাড়ছে। তবে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ঔষধ রয়েছে।
উল্লেখ ঘন কুয়াকাশার সঙ্গে তীব্র শীতে কাপছে দক্ষিনের জনপদ। হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে শহর ও গ্রামাঞ্চলে। এতে ভোগান্তিতে পড়েছে নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গভীর সাগরে অবস্থানরত জেলেরা।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments