বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ্এবং অপরদুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটিতে আওয়ামীলীগ ও অপরটিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।তবে ইলেকট্রিক ভোটিং মেশিনে ভোট গ্রহণে অনেকের আঙ্গুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে বিলম্ব হয়। একারণে অনেক কেন্দ্রে সন্ধার পরেও ভোট গ্রহণ করতে হয়। অপরেিদক প্রায় সকল কেন্দ্রেই আঙ্গুলের ছাপ না মেলায় অনেক ভোটার ভোট দিতে পারেননি। তবে নির্বাচনে কোথাও কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি।
বনপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কে, এম জাকির হোসেন বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে পেয়েছেন ১১ হাজার ৮৭৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকির হোসেন সরকার নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৯০ ভোট। নির্বাচিত জাকির হোসেন টানা দ্বিতীয় বারের মতো বনপাড়ার মেয়র নির্বাচিত হলেন।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments