ডেস্ক রিপোর্ট: বাংলা ভাষার অনেক প্রবাদ-প্রবচন সংগ্রহ না থাকায় হারিয়ে যাচ্ছে। প্রবাদ প্রবচন একটি জনপদের মানুষের আচার-আচরণ ও সামাজিক কৃষ্টি-কালচারকে তুলে ধরে।
বাংলা ভাষায় একটি বহুল প্রচলিত প্রবাদ আছে-
‘কষ্ট না করলে কেষ্ট মেলে না’।
বা
‘কষ্ট ছাড়া কেষ্ট মেলে না’। ইংরেজিতে বলে-(ঘড় মধরহং, ঘড় ঢ়ধরহং)
মানে কষ্ট না করলে প্রার্থিত ফল পাওয়া যায় না। এই প্রবাদ-প্রবচনটি বরিশাল অঞ্চলের নয়। এটির প্রথম প্রকাশ জানা যায় ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীদের বাংলাভাষীদের লেখা থেকে। হিন্দুদের কেষ্ট দেবতাকে পেতে হলে অনেক ধ্যান-সাধনা করতে হয়। তপস্যা করতে হয়। অনেক সময় বছরের পর বছরও সাধনা করে থাকেন অনেকে।
এই একই প্রবাদের বরিশালি ভার্সন বা বরিশাল থেকে সংগ্রহ করা হয়েছে নিম্নরূপভাবেÑ
‘ওল না ভিজাইলে
ঝোল খাওয়া যায় যায় না।’
(বরিশালের উজিরপুরের হস্তিশুণ্ড গ্রাম থেকে সংগ্রহ)। এখানে ঝোল বুঝাতে মাছ রান্না করার পরে ঝোলের কথা বলা হয়েছে। পুকুর নদী বা খাল বিলে জাল দিয়ে মাছ ধরতে গেলে পরিশ্রম করতে হয়। শরীর না ভিজিয়ে মাছ ধরা সম্ভব নয়। প্রতীকী অর্থে পরিশ্রমকে অণ্ডকোষ বা ওল ভিজানোর কথা বলা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা থেকে সংগৃহীত এই একই প্রবাদ-
‘ভিজাও ওল
খাও ঝোল।’
এ প্রচলিত প্রবাদ বাক্যের মূল অর্থ একই। পুকুরে বা খাল নদীতে মাছ ধরতে গেলে পানি ছোঁব না তা হয় না। কোনো না কোনোভাবে পানিতে নামতে হয়। অনেক ক্ষেত্রে ওল (অণ্ডকোষ) পর্যন্তও ভিজাতে হয়। মানে কষ্ট করতেই হবে মাছ পেতে হলে, মাছ ধরতে হলে। তারপরে সেই মাছ রান্নার পরে তরকারি (ঝোল) খাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: বাংলা সাহিত্য, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের অনন্য নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ, ১৯ জুলাই। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ক্যানসারের চিক ...
সিলেট অফিস: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলা সাহিত্যের পরতে পরতে রয়েছে বর্ষার সৌন্দর্য। কেবল বর্ষা নয়; প্রতিটি ঋতু ভিন্ন ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে। আগামী ১১ জ ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণা ২৫ মে ২০ ...
সব মন্তব্য
No Comments