কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ এবার খুলনা ও সাতক্ষীরা ছাড়িয়ে ঢাকায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে আইজিপি ব্যাজ পেলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা। বাংলাদেশ পুলিশের হেড হেডকোয়ার্টাস থেকে বুধবার (৪জানুয়ারী) ওই ব্যাজ পান তিনি। বাংলাদেশ পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে ওই আইজিপি ব্যাজ গ্রহন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা।
উল্লেখ্য-কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা-আইনশৃংখলা, মাদক, চোরাচালান, নারী-শিশু নির্যাতন রোধ, বাল্য বিবাহ, মানব পাচার বিয়য় পর্যালোচনা শেষে খুলনা রেঞ্জের মধ্যে কলারোয়া থানাকে শ্রেষ্ঠ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা শ্রেষ্ঠ অফিসার হিসাবে স্বিকৃতি লাভ করায় তাকে ক্রেষ্ট, সনদপত্রসহ বিভিন্ন সম্মানি প্রদান করে পুরস্কৃত করা হয়। তিনি পুলিশ বাহিনীর এই সুনাম অক্ষুন্ন রাখায় আবারও খুলনা ও সাতক্ষীরা ছাড়িয়ে ঢাকায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসাবে আইজিপি ব্যাজ পান।
তিনি বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জল নক্ষত্র। এদিকে এই সংবাদ পেয়ে কলারোয়া উপজেলার সর্বস্তরের মানুষ ওসি নাছির উদ্দীন মৃধাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন।
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
সব মন্তব্য
No Comments