স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামিদের আপিলের রায় আজ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় ঘোষণা করবেন। এর আগে গতকাল সোমবার উভয় পক্ষের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় বিচারিক আদালতের রায়ের পর এবার উচ্চ আদালতেও মামলাটির দ্রুত নিষ্পত্তি হতে যাচ্ছে। হাইকোর্টে শুনানি শুরু হয় সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে। কোনো ধরনের মুলতবি ছাড়াই এক কার্যদিবসেই শুনানি সম্পন্ন হয় বলে শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান। হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির। আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করেন।
মামলার নথিপত্র অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ১৯ মে। রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনা আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যার পর মরদেহ খণ্ডিত করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুর আর্তনাদ শুনতে পেলেও তা যে তার নিজের সন্তানের, সেটি তখন বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। রামিসা ছিল পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। ঘটনার পরদিন ২০ মে রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। মামলায় সোহেল, তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করা হয়। পুলিশ প্রথমে সহযোগী আসামি স্বপ্না আক্তারকে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গত ২১ মে সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওই সময় রামিসার বাসায় গিয়ে শোকসন্তপ্ত মা-বাবাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তারা জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকেও দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
তদন্ত শেষে গত ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। পহেলা জুন অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। ২ জুন মাত্র এক দিনেই সম্পন্ন হয় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ। চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন সেদিন সাক্ষ্য দেন। বাদী ও ভিকটিমের বাবা আবদুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে সেদিন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা করা হয়।
আর হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় ৭ জুন ট্রাইব্যুনাল রায় দেয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়। রায়ে ট্রাইব্যুনাল বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে।
বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথিপত্র (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডাদেশের বিরুদ্ধে জেল আপিল করেন আসামিরা। মামলার গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টে শুনানির উদ্যোগ নেওয়া হয়। তবে বিচারিক আদালতে দ্রুত বিচার সম্পন্ন হলেও উচ্চ আদালতে মামলাটির শুনানি শুরু হতে কিছুটা সময় লাগে। গত ২৫ অক্টোবর ছুটি শেষে হাইকোর্ট খোলার পর চলতি বছরের অবশিষ্ট সময়ের মধ্যে মামলাটির শুনানি সম্পন্ন হতে পারে বলে আশা প্রকাশ করেছিলেন অ্যাটর্নি জেনারেল।
আজকের রায়ে হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখবেন, নাকি সাজা পরিবর্তন করবেন, সেদিকেই এখন সবার নজর। রায় ঘোষণার পর আসামিদের সামনে আপিল বিভাগে আপিলের সুযোগ থাকবে। রামিসার পরিবার ও সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছেন।
আইনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করে স্বল্পতম সময়ে দেশের বিচার বিভাগ কীভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে পারে, এই মামলা তার অন্যতম দৃষ্টান্ত। শিশুর প্রতি সহিংসতার মামলায় দ্রুত তদন্ত, দ্রুত সাক্ষ্যগ্রহণ ও দ্রুত রায়ের এই উদাহরণ ভবিষ্যতে একই ধরনের মামলায় নজির হয়ে থাকবে বলে মনে করছেন তারা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না ...
স্টাফ রিপোর্টার: ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে সামাজিক যোগ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কল ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলাদেশে সম্পন্ন হওয়ার পরও ভারত কীভাবে পুনর্বিচার ...
সব মন্তব্য
No Comments