প্রবীর আইচ: দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১২ হাজার ৯৪৯ জন। নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৫৩৭ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৮৪ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ৬ হাজার ৭৯১ জন। মোট শনাক্ত হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২ হাজার ২৬৭ জন। মোট সুস্থ হয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন। মৃত্যু ৩৬ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৯ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ৩৬ জন হাসপাতালে জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ৯ হাজার ৩১৯ ও নারী ৩ হাজার ৬৩০ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৬ জন, চট্টগ্রাম ৬ জন, রাজশাহী ৯ জন, খুলনা ১০ জন, সিলেট ১ জন ও রংপুর ৪ জন মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবাই সন্দেহজনক হামে মারা গেছেন, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ ...
স্টাফ রিপোর্টার: দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১২ অক্টোবর সকাল ৮টা থেকে ১৩ অক্টোবর সকাল ৮টা পর্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হলো।স্বাস্থ্ ...
সব মন্তব্য
No Comments