স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নেতাকর্মী নিয়ে রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ির চৌরাস্তায় শান্তিপূর্ণ অবস্থান শেষে বিশাল শোডাউন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।
শুক্রবার বিকালে কয়েকজ হাজার নেতাকর্মী নিয়ে তিনি এ মিছিল বের করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল ও পাঠাগার সম্পাদক গোলাম মোস্তফা, ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপকি সিফাত সাদেকীন চপল, ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মান্নান, কদমতলী থানা আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা কাকলী, কদমতলী থানা সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী সোহেল আহমেদ, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা পারভেজ হোসেন ও আলেপ হোসেন,কাজী মনিরুল ইসলাম প্রমূখ। এছাড়াও ঢাকা-৫ নির্বাচনী এলাকার অন্তর্গত যাত্রাবাড়ী, ডেমরা এবং কদমতলী থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মৎসজীবী লীগসহ অন্যান্য সকল স্তরের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় আলহাজ্ব কামরুল হাসান রিপন বলেন, বিএনপি-জামায়াত অরাজকতা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ ও স্বাধীনতাকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। যে কোনো মূল্যে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে প্রতিহত ও নির্মূল করতে হবে। তিনি আরও বলেন, আগামী নতুন বছরের শুরু থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে স্বেচ্ছাসেবক লীগ। এটাই আজকের আমাদের শপথ।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments