লুতুব আলি, কলকাতা: প্রদীপের শিখায় জেগে উঠল বিদ্রোহী চেতনা, নৃত্যের ছন্দে বাজল সাম্যের সুর। বর্ধমান ছন্দম তাদের নিজস্ব অলকানন্দা মহড়া কক্ষে পালন করল ১২৮তম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। এলাকা পরিক্রমা করে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বর্ধমানের বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী। বিদেশ থেকে শুভেচ্ছা বাণী পাঠান নৃত্যশিল্পী অলকানন্দা সরকার ও সঞ্চিতা রায় সেন।
নজরুল মানে শুধু বিদ্রোহ নন, তিনি আলোর কবি। অখণ্ড বর্ধমানের ভূমিপুত্র কাজী নজরুল ইসলামের কলম অন্ধকার সময়ে দাঁড়িয়ে শিকল-ভাঙার গান শুনিয়েছে, আবার সম্প্রীতির মিলনমন্ত্রে বেঁধেছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানকে। এই বর্ধমানের মাটিতেই জন্ম নিয়ে তিনি ছড়িয়ে পড়েছিলেন বিশ্বময়। তাঁর সৃষ্টিতে বারে বারে উঠে এসেছে এই রাঢ়-বাংলার ধুলোমাটি, মানুষ আর লোকজীবনের সুর। দেশপ্রেমের বজ্রনির্ঘোষ, স্বদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর জাতীয়তাবাদের উদাত্ত আহ্বান তাঁর সৃষ্টির শিকড়ে। শিশুমনের জন্য লিখেছেন ‘খুকি ও কাঠবেড়ালি’, ‘লিচুচোর’-এর মতো অমলিন ছড়া। আবার প্রেমের কবিতা ও গজলে তিনি চিরন্তন বিরহ-মিলনের কারিগর। সেই সব আলোকেই ছুঁয়ে গেল ছন্দমের শ্রদ্ধাঞ্জলি। নজরুল সঙ্গীতের উপর নৃত্য পরিবেশন করে ছন্দমের ছাত্রীরা। আবৃত্তি পরিবেশন করেন আমিন মেহবুব সৃজন।
এদিন কবির জন্মস্থান চুরুলিয়াতেও নানা আয়োজনে পালিত হয়েছে নজরুল জন্মজয়ন্তী। সকাল থেকে নজরুল আকাদেমি ও স্থানীয় সংগঠনগুলির উদ্যোগে প্রভাতফেরি, কবির মূর্তিতে মাল্যদান, সঙ্গীত ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অখণ্ড বর্ধমানের ভূমিপুত্রকে স্মরণ করে শুধু চুরুলিয়া বা বর্ধমান নয়, গোটা পশ্চিমবঙ্গেই নজরুলপ্রেমীরা গান, কবিতা, আলোচনায় কবির জন্মদিন উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ— সর্বত্র সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ ও পাঠাগারে মুখরিত হয়েছে নজরুল-চর্চা। তরুণ প্রজন্মকে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বাণীর সঙ্গে যুক্ত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। সোশ্যাল মিডিয়াতেও নজরুলের কবিতার পঙ্ক্তি ও গানের অংশ শেয়ার করে শ্রদ্ধা জানিয়েছেন অসংখ্য মানুষ।
প্রতি বছর বর্ধমান ছন্দম এই দিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইন্না রুকাইয়া ও মেহবুব হাসান।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে এই প্রথম , ভিক্ষুক, অসহায়, দরিদ্র মুসাফির ও পথচারীদের মুখে ভালো মানের খাবার তুলে দিতে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার ৫২ জন মানুষের সম্মিলিত উদ্যোগে পঞ্চগড় জেলা শহরে চালু ...
স্টাফ রিপোর্টার: প্রায় তিন সপ্তাহ এগিয়ে আসছে অমর একুশে বইমেলা। ফেব্রুয়ারির পরিবর্তে আগামী বছর ২০২৭ সালের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি। মাসব্যাপী এই মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।রোববার (১৮ অক্টোবর) বা ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল: বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সংরক্ষণ, প্রসার এবং এ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা-২০২৬। মৃ ...
স্টাফ রিপোর্টার: মাটি ও মানুষের জীবন, বাংলার লোকঐতিহ্য আর শেকড়ের কথাকে সৃষ্টির ভুবনে ধারণ করা কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসবের তিন দিনব্যাপী আয়োজন শেষ হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একা ...
সব মন্তব্য
No Comments