ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলার আলকা গ্রামের কৃষক মোঃ মনিরুল ইসলাম বাড়ির পাশে কৃষি কাজ করতে গিয়ে একটি কামানের মর্টার শেল উদ্ধার করেছে। থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, গত বুধবার দুপুর সোয়া ১ টায় আলকা কারিকর পাড়ার মৃত হরমুজ আলী বিশ্বাসের পুত্র মোঃ মনিরুল ইসলাম (৩৬) বাড়ির দক্ষিণ পাশে কৃষি কাজ করার সময় মাটির নিচ থেকে আনুমানিক ৬/৭ কেজি ওজনের ও ১ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যবিশিষ্ট কামানের মর্টার শেলটি পেয়ে রাত পৌনে ১১ টায় পুলিশকে জানায়। পরে, ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে চারপাশে বালির বস্তা দিয়ে পুলিশি পাহারা বসিয়ে বোমা নিষ্ক্রিয়কারী টিমে খবর দেয়। এলাকার নিরীহ জনগণ আতঙ্কে রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী টিম ঘটনাস্থলে এসে পৌছে নি।
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচন ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ ...
স্টাফ রিপোর্টার: সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিচার বিভাগের এখতিয়ার সুনির্দিষ্ট করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার, সংসদে উচ্চকক্ষ গঠন এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু বিষয় মৌলিক অধিকারের অ ...
স্টাফ রিপোর্টার: প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিসের ইউন ...
সব মন্তব্য
No Comments