স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। ফলে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা আর কার্যকর হচ্ছে না।
এর আগে বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কঠোর হুঁশিয়ারি দেন। তারা বলেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ধর্মঘটের মাধ্যমে সরবরাহে বিঘ্ন ঘটালে বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, এলপিজি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধি ও বিভিন্ন নীতিগত দাবিতে আন্দোলন করে আসছিলেন। এসব দাবি আদায়ে তারা দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, দাবি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে, কিন্তু জনভোগান্তি সৃষ্টি করে ধর্মঘট গ্রহণযোগ্য নয়।
এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্র জানায়, এলপিজি ব্যবসায়ীদের দাবিগুলো নিয়ে আগামী ২৯ অক্টোবর সকালে গণশুনানি করবে কমিশন। শুনানিতে ব্যবসায়ীদের দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনা করা হবে। কমিশনের পক্ষ থেকে শুনানির তারিখ জানানোর পরপরই ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের আশ্বাস এবং বিইআরসির শুনানির তারিখ ঘোষণার প্রেক্ষিতে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। ফলে বৃহস্পতিবার থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ স্বাভাবিক থাকবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বীমা সুবিধা দিতে সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে উল্কাসেমি প্রাইভেট লিমিটেড। এই চুক্তির আওতায়, কর্মী ও ...
স্টাফ রিপোর্টার: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি, ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ স্লোগানে বিশেষ পূজা ক্যাম্পেইন নিয়ে এসেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেত ...
সব মন্তব্য
No Comments