উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের নারী, শিশুসহ ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহতরা বরিশাল সেবাচিম ও উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের মানিককাঠী ৬ নং ওয়ার্ডের আব্দুল রহিম ফকিরের সাথে জমি -জমা নিয়ে তার আপন ভাই আজিজ ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে উভয় পক্ষ শুক্রবার উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে। ৩১ ডিসেম্বর শনিবার সকাল ৯টার দিকে বসতবাড়ির সামনে পরিকল্পিত ভাবে আজিজ ফকির ও তার ছেলে লিটন ফকির, গিয়াস উদ্দিন ফকির, কাওছার ফকির, রাজু ফকির এবং তাদের নিকটতম আত্মীয় আমানউল্লাহ লাভলু খান মিলে রহিম ফকির ও তার ছেলে মোস্তফা ফকির, মাইনুল ফকির, স্ত্রী মাকসুদা বেগমকে দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় বাঁধা দিলে এইচএসসি পরীক্ষার্থী সোনিয়া আক্তার, ১০ম শ্রেণির ছাত্রী হাফসা আক্তার ও মিজান ফকিরকেও পিটিয়ে আহত করেছে। এরমধ্যে মাইনুল, মোস্তফা ও মাকসুদা বেগম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া মাইনুল ফকিরকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। আহত'র পরিবার জানান মামলার প্রস্তুতি চলছে। আহত মাকসুদা বেগম জানান আজিজ ফকিরের নিকট আত্মীয় আমানউল্লাহ লাভলু খান সেনাবাহিনীতে চাকরি করায় সেই ক্ষমতার দাপটে আমাদেরকে হত্যার উদ্দেশ্য কুপিয়েছে ওই সন্ত্রাসীরা। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে দিন-দুপুরে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতি ...
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
সব মন্তব্য
No Comments