বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: অমর একুশে ফেব্রুয়ারি ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন উপলক্ষ্যে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটির এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার ( ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।
অমর একুশে উদযাপন উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে সভায় যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম ও সদস্য-সচিব প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব উপস্থিত ছিলেন।
সভায় যথাযথ মর্যাদায় সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অমর একুশে উদযাপন উপলক্ষ্যে গৃহীত কেন্দ্রীয় সমন্বয় কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির কার্যক্রম ও প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
সভায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখে অমর একুশে উদযাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলা সাহিত্য, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের অনন্য নির্মাতা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ, ১৯ জুলাই। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে ক্যানসারের চিক ...
সিলেট অফিস: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বাংলা সাহিত্যের পরতে পরতে রয়েছে বর্ষার সৌন্দর্য। কেবল বর্ষা নয়; প্রতিটি ঋতু ভিন্ন ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে। আগামী ১১ জ ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণা ২৫ মে ২০ ...
সব মন্তব্য
No Comments